জামালপুরে মেলান্দহে মানহানিকর ভিডিও প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপলোড সময় : ০৫-০৭-২০২৬ , আপডেট সময় : ০৫-০৭-২০২৬

আবুল কাশেম, জামালপুর : জামালপুরের মেলান্দহে দাম্পত্ব কলহ ফাটল ধরাতে ভাইরা ভাইয়ের ষড়যন্ত্রমূলক সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ভিডিও প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগি পরিবার। ৪ জুলাই বিকেল সাড়ে ৫টায় মেলান্দহ রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন-ভূক্তভোগি হাফেজ মো: হেলাল উদ্দিন, ও তার স্ত্রী আকলিমা এবং শ্বশুর জবেদ আলী। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিরিঘাট তেঘরিয়া গ্রামের তমেজ আলীর ছেলে হাফেজ মো: হেলাল উদ্দিনের সাথে কুলিয়া এলাকার জবেদ আলীর মেয়ে আকলিমার বিয়ে হয়। তাদের ঘরে আড়াই বছরের ছেলে সন্তান আছে। গত সপ্তাহে হাফেজ হেলাল উদ্দিনের বৃদ্ধা মাকে সেবা করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হেলাল তার স্ত্রীর গালে চড় থাপ্পর দেন। পরে তাদের মধ্যে ভুল বুঝাবুঝির অবসান হয়। 

এই ঘটনাকে পুঁজি করে আকলিমার ভগ্নিপতি কফিল উদ্দিন এবং তার ভাই মিস্টার পূর্ব পরিকল্পিতভাবে দাম্পত্ব কলহের সৃষ্টি এবং ফাটল ধরানোর উদ্দেশ্যে স্ত্রী আকলিমাকে জোরপূর্বক স্বামী হেলালের বাড়ি থেকে বের করে আনে। এতেই শেষনয়, আকলিমার বাবাকেও অন্যত্র ডেকে নিয়ে ভয়ভীতি দেখিকে ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। দুস্কৃতিকারীরা অপপ্রচারেই ক্ষান্ত হয়নি। উল্টো ভূক্তভোগীকে হুমকি প্রদর্শন করে আসছে। বর্তমানে ওই দম্পত্তি চরম অসহায় এবং নিরাপত্ত্বাহীনে ভোগছেন। পারিবারিক জীবন নিয়ে এমন অনৈতিক ভিডিও ভাইরালকারীদের বিচার দাবি করেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :