ফ্রান্সের বিপক্ষে ইতিহাস গড়ার স্বপ্ন মরক্কোর

আপলোড সময় : ০৬-০৭-২০২৬ , আপডেট সময় : ০৬-০৭-২০২৬
 

চলতি বিশ্বকাপে প্রত্যাশার চেয়েও দুর্দান্ত পারফরম্যান্স করছে মরক্কো। গ্রুপ পর্বে ব্রাজিলের সঙ্গে ড্র করার পাশাপাশি স্কটল্যান্ড ও হাইতিকে হারিয়ে নকআউটে ওঠে দলটি। এরপর শেষ ৩২-এ নেদারল্যান্ডসকে টাইব্রেকারে বিদায় করে শেষ ষোলোতে স্বাগতিক কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে।

তবে এবার তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শেষ চারের টিকিটের লড়াইয়ে মরক্কোর প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ফ্রান্স।

বিশ্বকাপজুড়ে দারুণ ছন্দে থাকা ফ্রান্স শেষ ষোলোতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। কিন্তু সেই ম্যাচে প্রত্যাশার তুলনায় কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছিল ফরাসিদের। দীর্ঘ সময় গোলশূন্য থাকার পর ৭০ মিনিটে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলেই জয় নিশ্চিত হয়।

সেই ম্যাচ থেকেই অনুপ্রেরণা নিতে পারে মরক্কো। প্যারাগুয়ে শুরু থেকেই ফ্রান্সকে স্বস্তিতে খেলতে দেয়নি। আগ্রাসী চাপ, কঠোর লড়াই এবং প্রতিটি বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে তারা ফরাসিদের ছন্দ নষ্ট করে দেয়।

ব্যক্তিগত দক্ষতায় ফ্রান্স এগিয়ে থাকলেও মরক্কো যদি একই রকম শৃঙ্খলাবদ্ধ ও লড়াকু ফুটবল খেলতে পারে, তাহলে কঠিন এই ম্যাচেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার আশা দেখছেন বিশ্লেষকেরা।

টানা দ্বিতীয় বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার স্বপ্ন পূরণ করতে হলে তাই মরক্কোকে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। অন্যদিকে ফেবারিটের তকমা ধরে রেখে শিরোপার পথে এগিয়ে যেতে মরিয়া ফ্রান্স।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :