​যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আপলোড সময় : ১৩-০৭-২০২৬ , আপডেট সময় : ১৩-০৭-২০২৬

মোশারফ করিম, যশোর: যশোরের বাঘারপাড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৩ জুলাই) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে উপজেলার খাজুরা তেল পাম্পের পাশে গাড়ি মাপার স্কেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন (৩৮) বাঘারপাড়া উপজেলার বন্দভিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক। তিনি উপজেলার তেলি ধান্যপোড়া এলাকার খাজুরা তেল পাম্প সংলগ্ন গ্রামের মৃত মুনতাজ ঢালীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি (২৬) ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।বর্তমানে নিহতের মরদেহ যশোর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ প্রসঙ্গে যশোরের বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ শাহজামাল বলেন, অভিযুক্তকে আটকের চেষ্টা করা হচ্ছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :