ফেনীর দাগনভূঞার কেরোনিয়া মাদ্রাসায়

কোমলমতি শিক্ষার্থী এতিম শিশুদের নিয়ে ‘ফল উৎসব’

আপলোড সময় : ১৫-০৭-২০২৬ , আপডেট সময় : ১৫-০৭-২০২৬

এম. এমরান পাটোয়ারী, ফেনী : ফেনীর দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী কেরোনিয়া তা'লীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় ‘ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ উৎসবে মাদ্রাসার শিক্ষার্থী ও অতিথিরা একসাথে বাহারি মৌসুমী ফলের স্বাদ নেন।

​আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা ছাইদুল হক। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও জারা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীকন মডেল কলেজের প্রভাষক ও দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, বিশিষ্ট সমাজসেবক সিরাজউদ্দৌলা, মোহাম্মদ মজনু মিয়া, শাকের মাহমুদ ও শাহেদ উদ্দিন মিল্লাত।

​ফল উৎসবে আম, কাঁঠাল, ড্রাগন, আঙুর, মাল্টাসহ নানা জাতের মৌসুমী ফলের পসরা সাজানো হয়। মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী এতিম শিশুরা ও আমন্ত্রিত অতিথিরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে একসাথে বসে এসব ফল উপভোগ করেন।

​প্রধান অতিথির বক্তব্যে জারা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে, বিশেষ করে এতিম শিশুদের সাথে বসে ফল খাওয়ার এই ব্যতিক্রমী ও চমৎকার আয়োজনটিতে অংশ নিতে পেরে আমার খুব ভালো লাগছে। এই শিশুদের মুখে হাসি ফোটানো আমাদের সকলের দায়িত্ব।

​অনুষ্ঠানের শেষভাগে দেশ, জাতি ও মাদ্রাসার শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষা সচিব মুফতী আব্দুস সোবহান। এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :