​জামালপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৫-০৭-২০২৬ , আপডেট সময় : ১৫-০৭-২০২৬

আবুল কাশেম, জামালপুর : জামালপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ই জুলাই দুপুরে জেলা কালেক্টরের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম, জেলা ত্রাণ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহেল কাফি, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি এম এ জলিল, সাংবাদিক ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে। 

এ সময় বক্তারা জামালপুর পৌরসভার  ১২ ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে কাজ করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা প্রদান করা সহ অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণ করে পানি আটকে রাখা  ও গবা খালি খাল,বংশ খাল ও বানিয়া বাজার খালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি এলজিইডি, জামালপুর পৌরসভা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে জলবদ্ধতা নিরসনে  কাজ করার বিশেষ নির্দেশনা প্রদান করা হয়। 

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :