​নাটোরে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত

আপলোড সময় : ১৬-০৭-২০২৬ , আপডেট সময় : ১৬-০৭-২০২৬

আফরোজা ইয়াসমিন, নাটোর : জুলাই শহীদ দিবস ২০২৬ পালন উপলক্ষে জুলাই সৃতিস্তম্ভে  পুষ্পমাল্য অর্পণ দোয়া মনোজাত ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে জুলাই শহিদ দিবস পালন করা হয়েছে। 

গতকাল ১৬  জুলাই বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে শহরের ভবানিগঞ্জ  মোড়ে জুলাই সৃতিস্তম্ভে পুষ্পমার্ল্য অর্পন দোয়া মোনাজাত  ও জেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে   সভাপতি জেলা প্রশাসক আসমা শাহীন এর  সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন , অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখার আলম,সিভিল সার্জন ডাঃ মোঃ মশিউর রহমান,জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহবায়ক আব্দুর সামাদ শিশির সহ শহিদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তাগনেরা বলেন, আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক—শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা সততা, ন্যায়পরায়ণতা, মানবিক মূল্যবোধ এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে কাজ করব। দেশের উন্নয়ন, গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখব।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :