ঝিনাইদহে প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নতুন কমিটি গঠন, সভাপতি- শাহিনা আফরোজ ও সাধারণ সম্পাদক আবু মাসুদ

আপলোড সময় : ১৮-০৭-২০২৬ , আপডেট সময় : ১৮-০৭-২০২৬

সালাম হোসেন, ঝিনাইদহ : উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ঝিনাইদহে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঝিনাইদহ সদর উপজেলা শাখার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে নতুন উপজেলা কমিটি গঠন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুজ্জামান মনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সি  কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু এবং সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আব্দুস সবুর মিয়া। 

বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম নাজমুল ইসলাম। এছাড়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঝিনাইদহ সদর উপজেলা শাখার সভাপতি আবু জাফর। সঞ্চালনা করেন রাজধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আফরোজ। জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনটি উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়ন, শিক্ষক সমাজের ঐক্য সুদৃঢ়করণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক সমাজের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। 

সম্মেলনের শেষ পর্বে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঝিনাইদহ সদর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে রাজধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আফরোজ সভাপতি এবং চুটলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু মাসুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক শিক্ষক সমাজের আস্থা ও সহযোগিতার জন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন, শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল করতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :