চিরনিদ্রায় শায়িত হলেন পীরগঞ্জের প্রবীণ সাংবাদিক আনজারুল হক

আপলোড সময় : ১৯-০৭-২০২৬ , আপডেট সময় : ১৯-০৭-২০২৬

মোঃ শিহাবুর রহমান সরকার, পীরগঞ্জ, রংপুর : চির নিদ্রায় শায়িত হলেন রংপুর জেলাধীন পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পীরগঞ্জ পত্রিকার প্রতিনিধি, আনজারুল হক। আজ তাঁর  দাফন সম্পন্ন হয়েছে। রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি তাঁর নিজ বাসভবন ভেন্ডাবাড়িতে শনিবার (১৮ জুলাই) দুপুরে জানাজা অনুষ্ঠিত হয়।

জাতীয় দৈনিক মানবজমিন ও স্থানীয় যুগের আলোসহ অন্যান্য পত্রিকায় বিগত ৩ যুগ ধরে সাংবাদিকতা করে আসছেন তিনি। বেশ কিছুদিন থেকে অসুস্থতায় ভুগছিলেন তিনি। গতকাল (১৭ জুলাই)  শুক্রবার দিবাগত রাত ভোর ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন আনজারুল। মৃত্যুকালে তিনি মা ,এক ছেলে, মেয়ে ও স্ত্রীকে রেখে যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

তাঁর  জানাজায় উপস্থিত ছিলেন ২৪ রংপুর- ৬ পীরগঞ্জ আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহীন, দৈনিক দিনকাল এর রংপুর ব্যুরোপ্রধান সালেকুজ্জামান সালেক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাজহারুল আলম মিলনসহ সকল সহকর্মী সাংবাদিক বৃন্দ, এনসিপির কেন্দ্রীয় যুবশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ স্থানীয় ও গুনিজন উপস্থিত ছিলেন। 

জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পর্ণ করা হয়।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :