​মাধবপুরে নিখোঁজের তিন দিন পর যুবকের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ২০-০৭-২০২৬ , আপডেট সময় : ২০-০৭-২০২৬

মো: গোলাম রহমান লিমন, হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর আলী হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার মহাদেবপুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি ক্ষেতে জমে থাকা বর্ষার পানিতে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়। নিহত আলী হোসেন মহাদেবপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে হরষপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আলী হোসেন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

সোমবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি ক্ষেতে পানিতে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে মাধবপুর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্বজনরা মরদেহটি আলী হোসেনের বলে শনাক্ত করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :