বাউবির এমএড পরীক্ষা-২০২৫ (২৫২ টার্ম)-এর সংশোধিত সময়সূচি প্রকাশ

আপলোড সময় : ২২-০৭-২০২৬ , আপডেট সময় : ২২-০৭-২০২৬

আব্দুল মালেক মিয়া, ব্যুরো চীফ, গাজীপুর : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত মাস্টার অব এডুকেশন (এমএড) পরীক্ষা-২০২৫ (২৫২ টার্ম)-এর ১ম ও ২য় সেমিস্টারের সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশোধিত সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা (এমএড) আগামী ২৪ জুলাই ২০২৬ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এবং ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শেষ হবে। ১ম সেমিস্টারের পরীক্ষা সকাল ৯:০০টা থেকে ১:০০টা এবং ২য় সেমিস্টারের পরীক্ষা বিকেল ২:০০টা থেকে ৬:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০১৮ ব্যাচের শিক্ষার্থীদের জন্য এটি সর্বশেষ এমএড পরীক্ষা। বিস্তারিত তথ্য ও আপডেটের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.bou.ac.bd) ভিজিট করার অনুরোধ করা হলো।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :