​পীরগঞ্জে ১৩২ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপলোড সময় : ২৫-০৭-২০২৬ , আপডেট সময় : ২৫-০৭-২০২৬

মোঃ শিহাবুর রহমান সরকার, পীরগঞ্জ, রংপুর: রংপুর জেলার পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে,১৩২ গ্রাম শুকনো গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গত, ২৩ জুলাই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পীরগঞ্জ থানার ৫নং মদনখালী ইউনিয়নের বড় ফলিয়া গ্রামের কাদিরাবাদ-আনন্দনগর সড়কে এ অভিযান পরিচালনা করে পীরগঞ্জ থানা পুলিশ। 

পুলিশ জানা যায়, এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে দুইজনকে আটক করে। আটকরা হলেন, বড় ফলিয়া গ্রামের মোঃ সবুজ মিয়া (৪৫) এবং ৬নং টুকুরিয়া ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মোঃ শিবলী ইসলাম শুভন (২০)।

তাদের কাছ থেকে মোট ১৩২ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে সবুজ মিয়ার কাছ থেকে ১৫ পুরিয়া, মোট ৩২ গ্রাম গাঁজা এবং শিবলী ইসলাম শুভনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার টাকা।

এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :