​চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

আপলোড সময় : ২৫-০৭-২০২৬ , আপডেট সময় : ২৫-০৭-২০২৬

আবুল বাসার মিলন, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে সদর মডেল থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ জিয়াউর রহমান ওরফে জিয়া (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তি হলেন,সদর উপজেলার মহাডাঙ্গা রেলপাড়া এলাকার  মৃত আব্দুল খালেকের ছেলে জিয়াউর রহমান ওরফে জিয়া। 

 শনিবার (২৫ জুলাই) দুপুরে জেলা পুলিশের  মিডিয়া সেলের এক প্রেসনোটের মাধ্যমে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ,বিপিএম-সেবা এর নির্দেশক্রমে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন, এর সার্বিক তত্ত্বাবধানে এস.আই জাহিদ হাসান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গতকাল ২৩ জুলাই সন্ধ্যা ৭ টা ৫০মিনিটের দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মহাডাঙ্গা রেলপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় সদর উপজেলার মহাডাঙ্গা রেলপাড়ায়  জিয়াউর রহমান ওরফে জিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে ১কেজি গাঁজাউদ্ধারসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে ।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :