​রাজশাহীতে বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১৪

আপলোড সময় : ২৬-০৭-২০২৬ , আপডেট সময় : ২৬-০৭-২০২৬

মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী: রাজশাহী জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুসংহত রাখতে জেলা পুলিশের ৭ দিনব্যাপী বিশেষ অভিযানের ষষ্ঠ দিনে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার এবং ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ  আশিক সাঈদের নির্দেশনা এবং রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলা পুলিশ ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত সাত দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করছে। জেলার অপরাধ দমন, মাদক নির্মূল এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে এ অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২৫ জুলাই রাজশাহীর গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা থানাসহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম হেরোইন এবং ২৬ দশমিক ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এ সময় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আরও ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ১৪ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার হওয়া মাদক-সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামিদেরও আদালতের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় সোপর্দ করা হয়েছে।

জেলা পুলিশ সূত্র জানায়, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত এবং অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :