রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের সৌজন্য সাক্ষাৎ

আপলোড সময় : ২৭-০৭-২০২৬ , আপডেট সময় : ২৭-০৭-২০২৬

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী ব্যুরো: রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি মি. জেরার্ড লায়ন্স। রবিবার, ২৬ জুলাই ২০২৬ সকাল সাড়ে ১১ টায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জানা যায়, ব্রিটিশ হাই কমিশনের পলিটিক্যাল সেকশনের (ফরেন পলিসি, পল-মিল এন্ড সিকিউরিটি) কর্মকর্তা মি. জেরার্ড লায়ন্স ডিআইজি মহোদয়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন। এ সময় বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রম, সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে ব্রিটিশ হাই কমিশনের সিকিউরিটি, ডিফেন্স এন্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যানালিস্ট জনাব এমডি কামরুজ্জামান (আমান), রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) সহ রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :