​ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন লুৎফর রহমান আকন্দ

আপলোড সময় : ২৯-০৭-২০২৬ , আপডেট সময় : ২৯-০৭-২০২৬

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ঐতিহ্যবাহী নাসিরাবাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ লুৎফর রহমান আকন্দ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে তাঁকে ছয় মাসের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ২০২৫ সালের ২৮ আগস্ট অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৭১তম সভার সিদ্ধান্ত এবং ২০২৬ সালের ১৩ জানুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী নাসিরাবাদ কলেজ থেকে পাঠানো তিনজন শিক্ষকের প্যানেল থেকে গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ লুৎফর রহমান আকন্দকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে।

ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্তির পর আগামী ছয় মাস তিনি কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশ অনুযায়ী, নাসিরাবাদ কলেজের সভাপতি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্রের অনুলিপি পাঠানো হয়েছে।

এদিকে লুৎফর রহমান আকন্দের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ায় কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তাঁদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রশাসনিক ব্যবস্থাপনায়ও নতুন গতি আসবে।

উল্লেখ্য, মোঃ লুৎফর রহমান আকন্দ দীর্ঘদিন ধরে নাসিরাবাদ কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর শিক্ষকতা অভিজ্ঞতা কাজে লাগিয়ে কলেজের সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :