​টুঙ্গিপাড়ার নিলফাবয়রা সপ্রাবিতে ৩১ জন উপবৃত্তি বঞ্চিত

প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাইড বই পড়ানোর অভিযোগ

আপলোড সময় : ০২-০৮-২০২৬ , আপডেট সময় : ০২-০৮-২০২৬

পারভেজ লিপু, গোপালগঞ্জ : জেলার টুঙ্গিপাড়া উপজেলার ১৬ নং নিলফাবয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ জন শিক্ষার্থী উপবৃত্তির টাকা পাচ্ছেনা বলে স্বীকার করেছেন প্রধান শিক্ষক দীপ্তি রানী বিশ্বাস। তবে এ ঘটনার জন্য নিজে দায়ি নন বলে দাবী করেছেন তিনি। 

প্রধান শিক্ষক দীপ্তি রানী বলেন,যারা উপবৃত্তির টাকা পায় না তাদের বেশির ভাগেরই নিজেদের অথবা মা-বাবার জন্মসনদ নাই। জন্মসনদ ছাড়া বিদ্যালয়ে ভর্তির বিধান না থাকলেও আমরা ভর্তি নিয়েছি যাতে তারা লেখাপড়া চালিয়ে যেতে পারে। বিদ্যালয়টিতে ১৬৬ জন শিক্ষার্থী রয়েছে। 

এদিকে ওই প্রধান শিক্ষক দীপ্তি রানী বিশ্বাসের বিরুদ্ধে শ্রেণিকক্ষে গাইড বই পড়ানোর অভিযোগ উঠেছে। গাইড বই পড়ানোর সময় তাকে হাতেনাতে ধরা হয়। গত বৃহস্পতিবার দুপুরের পর তাকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করতে দেখা যায়। সে সময় তিনি গাইড বই পড়াচ্ছিলেন। বিদ্যালয়ে বিধিমালা ভঙ্গ করে গাইড বই পড়ানোর কারন জানতে চাইলে তিনি বলেন,এসব শিক্ষার্থীরা স্কুল শেষে অন্যত্র কোচিং-এ পড়ার জন্য গাইড বই নিয়ে আসে শ্রেণি কক্ষে। সেকারনে তাদেরকে নিষেধ করলেও শোনেনা। আমার ক্লাস চলাকালে তারা গাইড বই সামনে রাখলেও আমি তা খেয়াল করিনি। আমি গাইড বই কাউকে কিনতে বলিনি। কোনো প্রকাশনা প্রতিষ্ঠান আমাকে গাইড বই বিক্রির জন্য কমিশন বাবদ অর্থ প্রদানও করেনি। আমার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার ও ষড়যন্ত্র করছে। 

এ ব্যাপারে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামানের সাথে আলাপ করা হলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :