আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ডা. আরিফুল হক

আপলোড সময় : ০৫-০৮-২০২৬ , আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১২:৪৪:৪৫ অপরাহ্ন

চিকিৎসা, গবেষণা ও গবেষণা শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশি চিকিৎসক ও গবেষক ডা. আরিফুল হক ‘ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাচিভার অ্যাওয়ার্ড–সিজন ২’ অর্জন করেছেন।

 

গত ৩১ জুলাই ২০২৬ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে চিকিৎসা, শিক্ষা, গবেষণা, ব্যবসা, সংস্কৃতি ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।
 

ডা. আরিফুল হক বর্তমানে ভয়েস অব ডক্টরস রিসার্চ স্কুল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী এবং নবীন গবেষকদের গবেষণা দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, পরামর্শ ও গবেষণা-সহযোগিতা দিয়ে থাকে। গবেষণাপদ্ধতি, বৈজ্ঞানিক প্রবন্ধ রচনা, তথ্য বিশ্লেষণ এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশে তরুণ গবেষকদের সহায়তা করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।
 

এর আগে ২০২৩ সালে স্বাস্থ্য, সমাজ ও মানবকল্যাণে অবদানের জন্য তিনি নেপাল–বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড লাভ করেন।
 

‘আইপা অ্যাওয়ার্ড’–২৬ অনুষ্ঠানে আজীবন সম্মাননা পান বিশ্বখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ। বিশেষ সম্মাননা দেওয়া হয় সংগীতশিল্পী ফাহমিদা হক, সুরকার শওকত আলী ইমন, গীতিকার কবির বকুল, নাট্যপরিচালক চয়নিকা চৌধুরী এবং সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার-কে। পাশাপাশি চিকিৎসা, ব্যাংকিং, গণমাধ্যম, সংস্কৃতি, উদ্যোক্তা, ক্রীড়া ও সমাজসেবাসহ প্রায় ৩০টি খাতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদেরও সম্মাননা প্রদান করা হয়।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য হেলেন জেরিন খান। সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান রুহিত সুমন। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, ফ্যাশন শো এবং বিভিন্ন সম্মাননা প্রদান পর্বের মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :