​ভোলাহাট থানা পুলিশের অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাফসহ ১ মাদক কারবারি আটক

আপলোড সময় : ০৯-০৮-২০২৬ , আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০২:২৬:৪৪ অপরাহ্ন

আবুল বাসার মিলন, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাট থানা পুলিশের অভিযানে ১৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেনসিডিল সিরাফসহ সাইদুল ইসলাম  (২৫) নামে এক মাদককারবারি কে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তি হলেন, ভোলাহাট উপজেলার হাউসপুর এলাকার আলাউদ্দিন আলার ছেলে সাইদুল ইসলাম।

 বুধবার (৪ আগষ্ট) জেলা পুলিশের মিডিয়া সেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, পুলিশ সুপার জনাব,গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশক্রমে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ১৫মিনিটের দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট উপজেলার  হাউসপুর এলাকায় সাইদুলের বসতবাড়ির ভেতরে অভিযান চালিয়ে ১৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেনসিডিল  সিরাফসহ সাইদুল ইসলাম নামে একজন কে আটক করা হয়।

পরবর্তীতে  আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য  উদ্ধারকৃত মাদকদ্রব্য, ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী  বলেন,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে ও বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামি কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :