জাতীয় ছাদ বাগান প্রতিযোগিতায় সারা দেশে ৩য় শেরপুর পৌরসভা

আপলোড সময় : ১০-০৮-২০২৬ , আপডেট সময় : ১০-০৮-২০২৬

প্রেরক তপুসরকার হারুন, শেরপুর : জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আয়োজিত দেশব্যাপী ছাদ বাগান প্রতিযোগিতায় এক অনন্য গৌরব অর্জন করেছে শেরপুর পৌরসভা। প্রতিযোগিতার “শ্রেণি-ঙ” ক্যাটাগরিতে সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে শেরপুর পৌরসভার ছাদ বাগান।

​গত ৯ আগস্ট (রবিবার) বিকেল ৩:০০টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর কাছ থেকে এই সম্মানজনক জাতীয় পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন শেরপুর পৌরসভার প্রশাসক মিজ্ আরিফা সিদ্দিকা।
​পরিবেশের ভারসাম্য রক্ষা, শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং একটি সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে শেরপুর পৌরসভা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। পৌরসভার এই নিরবচ্ছিন্ন ও প্রশংসনীয় উদ্যোগের এক বড় জাতীয় স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে এই অর্জনকে।

​​পৌরসভা কর্তৃপক্ষের এমন নান্দনিক ও পরিবেশবান্ধব উদ্যোগে আনন্দিত স্থানীয় বাসিন্দারা। সবুজে ঘেরা, সুন্দর ও পরিবেশবান্ধব শেরপুর গড়ার এই অগ্রযাত্রায় পৌরসভাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে নগরবাসী।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :