পারভেজ লিপু, গোপালগঞ্জ : ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে গতকাল সোমবার সন্ধ্যা ৩ টা ৩০ মিনিটে যাত্রী বোঝাই একটি ট্রেন যাত্রা শুরু করে পদ্মা সেতু পার হয়ে গোপালগঞ্জ এসে পৌঁছায়। তখন সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিট। ট্রেনটি ইতিহাসের পাতায় স্থান করে নিলো গোপালগঞ্জ স্টেশনে এসে পৌঁছানোর সাথে সাথে। এই প্রথমবারের মতো গোপালগঞ্জের সাথে সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হলো। ঢাকার কমলাপুর রেলস্টেশনে ইতিহাস গড়ে ঢাকা টু গোপালগঞ্জ রেলযাত্রার শুভ উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম । সেই অভুতপূর্ব দৃশ্য অবলোকন করতে আর ইতিহাসের স্বাক্ষী হতে গোপালগঞ্জ রেলস্টেশনসহ পথিমধ্যে প্রতিটি স্টেশনে শতশত মানুষ দাড়িয়ে থেকে স্বাগত জানায় অভিযাত্রা কমিউটার নামের ওই ট্রেনটিকে।
গোপালগঞ্জ রেলস্টেশনে যখন ঢাকা থেকে আসা ট্রেনটি থামে তখন ওই ট্রেনটি থেকে নেমে আসেন গোপালগঞ্জ -১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনের এমপি-ডা.কেএম বাবর,গোপালগঞ্জ-৩ আসনের এমপি-৩ এসএম জিলানি,বিএনপি নেতা মাহবুব আলী সোহেল, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড.তৌফিকুল ইসলাম,সদস্য সচিব ফজলুল কবির দারা, জিয়াউল কবীর বিপ্লব প্রমুখ। গোপালগঞ্জ রেলস্টেশনে শতশত উৎফুল্ল গনমানুষের সাথে দাড়িয়ে থেকে ইতিহাসের স্বাক্ষী ট্রেনটিকে স্বাগত জানান গোপালগঞ্জ জেলা প্রশাসক মো:আরিফ -উজ-জামান,পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান, সদস্য সচিব অ্যাড. আবুল খায়েরসহ অসংখ্য নেতাকর্মী।
পরে গোপালগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে একটি ট্রেন ৭ টা ১০ মিনিটে ছেড়ে যাওয়া উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশেষ সভা। ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী,গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা.কেএম বাবর,গোপালগঞ্জ জেলা বিএনপি'র সদস্য সচিব অ্যাড.আবুল খায়ের প্রমুখ।