নাটোরে বিভিন্ন পর্যায়ে-অনানুষ্ঠানিক নারী নেটওয়ার্ক শক্তিশালীকরন সভা

আপলোড সময় : ১২-০৮-২০২৬ , আপডেট সময় : ১২-০৮-২০২৬

আফরোজা ইয়াসমিন, নাটোর : নাটোরে বিভিন্ন পর্যায়ে অনানুষ্ঠানিক নারী নেটওয়ার্ক শক্তিশালীকরন সভা অনুষ্ঠিত। গতকাল বুধবার ১২ আগস্ট  নীলাচল অডিটরিয়াম  হাজরা নাটোরে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি) গ্লোবাল অ‍্যাফেয়ার্স অফ  কানাডা এবং  ইউরোপীয় ইউনিয়ন আর্থিক সহযোগিতা কারিগরি সহযোগিতায় নাগরিকতা জিএফ এ।  বাস্তবায়নে খান ফাউন্ডেশন  সহযোগী সংস্থার আলো সংস্থার নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা এর সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ে অনানুষ্ঠানিক নারী নেটওয়ার্কের শক্তিশালী করন সভা করা হয়েছে। 

খান ফাউন্ডেশন জেলা সমন্বয়কারী শাহিনা লাইজু এর সার্বিক পরিচালনায়  শক্তিশালীকরন সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ সভাপতি শ্যামা বসাক, নাগরিক ফোরামের সদস্য আবু আসিফ মার্শাল, মহিলা বিষয়ক অধিদপ্তর মোঃ ফরিদ উদ্দিন, এডভোকেট শাহানা আফরোজ শিল্পী, অবদান  প্রতিবন্ধী নারী সংস্থার সভাপতি আরেফা পারভীন, রামাইগাছি সার্বিক গ্রাম উন্নয়ন সংস্থা সভাপতি দেলোয়ারা বেগম, রেড ক্রিসেন্ট প্রতিনিধি আফরোজা বেগম, নেংগুয়েন প্রত্যাশা যুব মহিলা সংঘ সভানেত্রী রাশেদা খাতুন,।বক্তাগণেরা বলেন জেলা পর্যায়ে যে নারী উন্নয়ন নেটওয়ার্ক কার্যকর করার মাধ্যমে উপজেলা ও ইউনিয়ন নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত করা এবং নারী উন্নয়ন নেটওয়ার্ক অধিকতর শক্তিশালী করা পর্যায়ক্রমে একটি অধিকতর শক্তিশালী করা।

পর্যায়ক্রমে একটি অভিন্ন ধারণগত ভিত্তি ও কর্মপন্থা নিরূপণ করার চেষ্টা করা। জেলা পর্যায়ে বিভিন্ন নেটওয়ার্ক এবং সরকারি বিভিন্ন সেনাপ্রতিষ্ঠান/ প্রশাসনের সাথে যোগাযোগ বৃদ্ধি ও নেটওয়ার্ক স্থাপন করা যার ফলে স্থানীয় যে কোনো সমস্যায় তারা নেটওয়ার্কের সহযোগিতায় সমাধান করতে পারে। নেটওয়ার্কের সদস্যগণ সমাজ উন্নয়নমূলক যে সকল কার্যক্রম বাস্তবায়ন করছে যেমন স্থানীয় পর্যায়ে বিভিন্ন সেবাখাত পরিদর্শন ও পর্যবেক্ষণ করা পর্যবেক্ষণের ফলে যে সকল সমস্যা পরিলক্ষিত হয়েছে তা বিভিন্ন ফোরামে উপস্থাপন করা। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ইস্যুতে স্থানীয় পর্যায়ে যৌন উদ্যোগ/ কর্মসূচি গ্রহণ করার ক্ষেত্র সৃষ্টি করা।নারী -শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নারীদের কল্যাণে কার্যকরী পদক্ষেপ গ্রহণের উদ্বদ্ধ করা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সকল পর্যায়ে নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।  কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থায় নারী পুরুষের অনেক বৈষম্য রয়েছে। এই বৈষম্যের জন্য গণতন্ত্রের সঠিক চর্চা ব্যাহত হচ্ছে। বৈষম্যে দূরীকরণের জন্য আমাদের নারী সমাজের নেতৃত্বের বিকাশ এবং দক্ষতার বৃদ্ধি যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন নারী পুরুষের সচেতনা।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :