​রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশীদ

আপলোড সময় : ১৫-০৮-২০২৬ , আপডেট সময় : ১৫-০৮-২০২৬

মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : রাজশাহী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন পেয়েছেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এআইজি) মোঃ  মামুন অর রশীদ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদরদপ্তরের এআইজি পদে দায়িত্ব পালন করে আসা মোঃ মামুন অর রশীদকে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অন্যদিকে, রাজশাহী জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়।

মোঃ মামুন অর রশীদ দায়িত্ব নেওয়ার পর রাজশাহী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

রাজশাহী জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মামুন অর রশীদের সফলতা কামনা করেছেন জেলাবাসী। দায়িত্ব পালনে তিনি পেশাদারত্ব, দক্ষতা ও জনসেবার মাধ্যমে রাজশাহী পুলিশের কার্যক্রমকে আরও শক্তিশালী করবেন—এমন প্রত্যাশাও রয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :