​পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন সাকিলা ফারজানা এমপি

আপলোড সময় : ১৫-০৮-২০২৬ , আপডেট সময় : ১৫-০৮-২০২৬

মোঃ শিহাবুর রহমান সরকার, পীরগঞ্জ, রংপুর : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে প্রথম নিহত, পীরগঞ্জ উপজেলার শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন
সংরক্ষিত নারী আসনের এমপি ও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, ব্যারিস্টার সাকিলা ফারজানা।

গত ১৪ আগস্ট ২৬ইং রোজ শুক্রবার  সড়কপথে ঢাকা থেকে রংপুর যাত্রা কালে বিকেলে তিনি অত্র উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরস্থ শহীদ আবু সাঈদের বাড়িতে যান। সেখানে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের কিছু সংখ্যক নেতাকর্মী তাঁর সঙ্গে ছিলেন। পরে তিনি সেখান থেকে রংপুর বিভাগীয় শহরের উদ্দেশে যাত্রা করেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :