দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

আপলোড সময় : ১৮-০৮-২০২৬ , আপডেট সময় : ১৮-০৮-২০২৬


মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-২৪৫) এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ এর নব-নির্বাচিত কার্য নির্বাহী কমিটির জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিকেল ৪ টায় দিনাজপুর সদর উপজেলার উত্তর গোসাইপুর সংগঠনের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬ এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি শ্রী বিপ্লব কুন্ডু ও সাধারণ সম্পাদক মোঃ সাদাকাতুল বারী সাদাসহ নির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত সকলের সামনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালনের শপথ নেন। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন।

অনুষ্ঠানে সাধারণ সদস্য, নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নব-নির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক উন্নয়ন, শ্রমিকদের অধিকার রক্ষা এবং জেলার পরিবহন সেক্টরকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :