​জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স' বিষয়ক সেমিনার

আপলোড সময় : ২০-০৮-২০২৬ , আপডেট সময় : ২০-০৮-২০২৬

আবুল কাশেম জামালপুর :  বাংলাদেশ আমার অহংকার এ দীপ্ত বাণী সামনে রেখে দেশের আইন, শৃঙ্খলা রক্ষায় নিরন্তর ছুটে চলা এলিট বাহিনী সদস্যদের নিয়ে জামালপুরে 'মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। 

জামালপুর র‍্যাব ১৪ সিপিসি-১ কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহাকারী পুলিশ সুপার এনামুল হক। এতে মূল বক্তা হিসেবে মানবাধিকার বিষয়ে আলোকপাত করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর জেলা শাখার সভাপতি ও বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন র‍্যাব ১৪ এর ডিএডি কাজি  ওয়াহিদুজ্জামান এসপিপি।

সেমিনারে প্রধান বক্তা জাহাঙ্গীর সেলিম জাতিসংঘ ঘোষিত সর্বজনিন মানবাধিকার সনদের ৩০ ধারা এবং মদিনা সনদ নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা করেন। তিনি বলেন অন্যান্য বাহিনীর চেয়ে দলনিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যেমন জনগণের আস্থা অর্জন করেছে তেমনি আইন শৃঙ্খলা রক্ষায় গুরুতৃবপূর্ণ ভূমিকা পালন করছে।

জাহাঙ্গীর সেলিম এ এলিট বাহিনীর সকল সদস্যকে আরো অধিকতর জবাবদিহিতা ও জনগণের ভরসা সৃষ্টির লক্ষে  মানবাধিকার সমুন্নত রেখে প্রতিটি কার্যক্রম পরিচালনা করতে হবে। এ জন্য মানবাধিকার সনদ, সংবিধান, মৌলিক অধিকার ও প্রচলিত আইন চর্চা, প্রয়োগে বৈষম্যমুক্ত আচরন এবং ন্যায়বিচার প্রাপ্তিতে উদাহরণ সৃষ্টি করতে হবে। উল্লেখিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এনামুল হক বলেন মানবাধিকার রক্ষার ক্ষেত্রে প্রতিটি সদস্যকে জাতিসংঘের সর্বজনিন মানবাধিকার ঘোষণা পত্রের ৩০ ধারা পাঠ ও রপ্ত করতে হবে। তিনি বলেন জনস্বার্থে আমরা সবাই সজাগ ও সচেতন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :