​যশোর অভয়নগরে ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ ৩ জন গ্রেপ্তার

আপলোড সময় : ২৩-০৮-২০২৬ , আপডেট সময় : ২৩-০৮-২০২৬

মোশারফ করিম, যশোর : যশোরের অভয়নগরে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২৩ আগস্ট) রাত ২টার দিকে অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের হালিমের মোড়ে জসীমের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন অভয়নগরের ধোপাদি মধ্যপাড়া এলাকার বাবু শেখের ছেলে আলামিন শেখ (২৮), বুইকরা এলাকার নেছার আলী খাঁর ছেলে মো. বিল্লাল খাঁ (৩৬) এবং ধোপাদি এলাকার মো. মোক্তার গাজীর ছেলে মো. জুয়েল গাজী (৩০)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানকালে আসামিদের দেহ তল্লাশি করে আলামিন শেখের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। মামলা নম্বর-২৫।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :