রাজৈরে সাংবাদিক সম্মাননা পেলেন আবু বকর

আপলোড সময় : ২৩-০৮-২০২৬ , আপডেট সময় : ২৩-০৮-২০২৬

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: দৈনিক জনতার জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক উন্নয়নে বাংলাদেশ পত্রিকার রাজৈর উপজেলা প্রতিনিধি আবু বকরকে সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়েছে। 

শুক্রবার (২১ আগষ্ট) বিকেলে বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুল হাওলাদারের আয়োজনে, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার  খালিয়া মাঠে এ সম্মাননা প্রদান করা হয়। হাজ্বী ছলিম হাওলাদার ও হাচেন হাওলাদার স্বরনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টেের আয়োজন করেন, বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুল হাওলাদার। 

খেলাটি শুরু থেকে গণমাধ্যমে সুন্দরভাবে কভারেজ করেন, দৈনিক জনতার জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক উন্নয়নে বাংলাদেশ রাজৈর উপজেলা প্রতিনিধি  আবু বকর। ফাইনাল খেলায় তাকে সাংবাদিক সম্মাননা তুলে দেন বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুল হাওলাদার। এ সাংবাদিক সম্মাননায় আনন্দ প্রকাশ করে আবু বকরকে অভিনন্দন জানিয়ে তার সাফল্য কামনা করেন রাজৈর উপজেলার কর্মরত সাংবাদিকরা।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :