নাটোর জেলা পরিষদের বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজের ও অসহায় দরিদ্র-দুস্থ রোগীদের মাঝে চেক বিতরণ

আপলোড সময় : ৩০-০৮-২০২৬ , আপডেট সময় : ৩০-০৮-২০২৬

আফরোজা ইয়াসমিন, নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা পরিষদের বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজের ও অসহায় দরিদ্র-দুস্থ রোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। গতকাল দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে, জেলা পরিষদ নাটোর এর আয়োজনে, বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা বিএনপির আহ্বায়ক ও নাটোর জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ রহিম নেওয়াজ এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাটোর-  ২ ও জাতীয় সংসদ  হুইপ,  আলহাজ্ব এ‍্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।  

প্রধান অতিথি বক্তব্যে বলেন দুর্ণীতি করে সরকারি টাকা যদি কারও পকেটে যায়, তাকে অবশ্যই জেলখানায় তাকে যেতে হবে,তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নধারা শুরু হয়েছে। আগামী ৫ বছর এমন কোনো স্কুল নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, মন্দির নাই, এমন কোনো অন্য ধর্মের প্রতিষ্ঠান নাই সরকারি অনুদান থেকে বঞ্চিত হবে না। ​প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা সরকারের  অর্থ দিয়ে আপনাদের সমস্ত রকমের সহযোগিতা করব।

​আপনাদের কাছে একটাই অনুরোধ, ওই চুরি, ওই যে দুর্নীতি আওয়ামী লীগ করেছে। টাকায় টাকা ভাগ করে খাওয়ার হিসেব। সরকারি টাকা যদি কারও পকেটে যায়, তাকে অবশ্যই জেলখানায় তাকে যেতে হবে। 

বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজের ও অসহায় দরিদ্র দুঃস্থ ২৬৭ জন রোগীর মাঝে ৫ হাজার টাকা করে ১৩ লক্ষ ৩৫ হাজার টাকার চেক ১৯৪ টি প্রতিষ্ঠানের মাঝে প্রায় তিন কোটি টাকার চেক বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদ নাটোর (ভারপ্রাপ্ত) প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজুর রহমান এর সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাটোর মোছাঃ সুমনী আক্তার,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখায়ের আলম। অনুষ্ঠানে অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর পৌরসভা সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, নাটোর পৌরসভা সাবেক মেয়র কাজী শাহ আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,  বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সহ নেতা কর্মিরা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি  অসহায় দরিদ্র -দুস্থদের মাঝে চেক  তুলে দেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :