​এলজিইডির উন্নয়ন কার্যক্রম ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে কর্মশালা

আপলোড সময় : ০৬-০৯-২০২৬ , আপডেট সময় : ০৬-০৯-২০২৬

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং প্রশাসনিক বিষয় নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।

কর্মশালায় এলজিইডির আওতায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে এলজিইডির করণীয়, প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন, কাজের গুণগত মান নিশ্চিতকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা এবং প্রকল্পের সুফল জনগণের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাঠপর্যায়ে কার্যক্রমের যথাযথ বাস্তবায়ন এবং সদর দপ্তর, বিভাগীয় ও অঞ্চল পর্যায়ের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, সদর দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভাগীয় ও অঞ্চল পর্যায়ের সংশ্লিষ্ট প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা এলজিইডির চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার পাশাপাশি সরকারের উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :