গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় মৃত্যুর মিছিল

আপলোড সময় : ১০-০৯-২০২৬ , আপডেট সময় : ১০-০৯-২০২৬

গোপালগঞ্জ প্রতিনিধি : আজ গোপালগঞ্জ বিজয়পাশা বাস স্ট্যান্ড এর কাছে দুর্ঘটনায় একজন নিহত হলো। গোপালগঞ্জের সড়কগুলো যেন দিন দিন হয়ে উঠছে মৃত্যুর ফাঁদ। একের পর এক সড়ক দুর্ঘটনায় ঝরে যাচ্ছে তাজা প্রাণ, পঙ্গুত্ব বরণ করছেন অনেকে। স্বজন হারিয়ে অসহায় হয়ে পড়ছে অসংখ্য পরিবার।

সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের বিভিন্ন সড়কে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। একটি সাম্প্রতিক প্রতিবেদনে গত সাত মাসে সড়ক দুর্ঘটনায় ৩৩ জনের প্রাণহানির তথ্য উঠে এসেছে।

দ্রুতগতি, বেপরোয়া যান চলাচল, চালকদের অসচেতনতা, সড়কের বিভিন্ন সমস্যা ও ট্রাফিক আইন না মানার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতিদিনের এই মৃত্যুর মিছিল বন্ধে সড়কে শৃঙ্খলা ফেরানো, যানবাহনের গতি নিয়ন্ত্রণ, চালকদের প্রশিক্ষণ ও নিয়মিত নজরদারি জরুরি। আর কোনো পরিবারের স্বজন যেন সড়কে প্রাণ না হারান এটাই এখন গোপালগঞ্জবাসীর প্রত্যাশা।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :