প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

আপলোড সময় : ১৬-০৯-২০২৬ , আপডেট সময় : ১৬-০৯-২০২৬

 নওগাঁর অজপাড়াগাঁ থেকে স্কুল কলেজের গন্ডি পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করেছেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া শাকিল মেধা ও অদম্য পরিশ্রমে শিক্ষা জীবন সফলভাবে সম্পন্ন করলেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় চাকরি জীবনে।

চাকরি পেতে বিভিন্ন দপ্তরে ঘুরতে থাকেন দৃষ্টিহীন শাকিল কিন্তু অন্ধ ছেলেকে চাকরি দেবে কে? অধরা থেকে যায় তার স্বপ্নের চাকরি। বিষয়টি দৃষ্টিগোচর হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রী তার উপদেষ্টা অ্যাড. রুহুল কবির রিজভীকে নির্দেশ দিলে রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সহায়তায় চাকরির ব্যবস্থা করেন। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির হাত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসেবে নিয়োগপত্র পেলেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন।
 
ঢাকার গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, মো. জাহিদুল ইসলাম ধলু, সংসদ সদস্য, নওগাঁ সদর-৫ প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাড. রুহুল কবির রিজভীর এপিএস জাহেদুল আলম।
 

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :