জুয়েলের চোট, ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে জাঙ্গু

আপলোড সময় : ০৫-১০-২০২৬ , আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১১:২৫:০৫ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন আমির জাঙ্গু। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে লক্ষ্ণৌতে পৌঁছে গেছে ক্যারিবীয়রা, দলের সঙ্গে আছেন জাঙ্গুও।

ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করা জাঙ্গুকে টি-টোয়েন্টি স্কোয়াডে নেওয়ার মূল কারণ জুয়েল অ্যান্ড্রুর চোট। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, তৃতীয় ওয়ানডে খেলার সময় আঙুলে চোট পান জুয়েল। সেই চোট থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠায় কাভার হিসেবে জাঙ্গুকে দলে নেওয়া হয়েছে। দুজনই উইকেটরক্ষক ব্যাটার। জুয়েলের চোট এখনো পর্যবেক্ষণে রেখেছে মেডিকেল দল।

দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান আমির জাঙ্গু। প্রায় দেড়শ স্ট্রাইকরেটে মাত্র ৭৭ বলে ১১৪ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। বাকি দুই ম্যাচে করেন ফিফটি। ৩ ম্যাচে ২৩৯ রান নিয়ে সিরিজের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। তাঁর ওপরে আছেন ভারত অধিনায়ক শুবমান গিল ও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ।

ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারিয়েছে ভারত। প্রথম দুই ম্যাচে স্বাগতিকরা জিতলেও শেষ ম্যাচ জিতেছে সফরকারীরা।

আগামী ৬ অক্টোবর লক্ষ্ণৌতে মাঠে গড়াচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে খেলা।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :