সৌম্যর ফিফটিও যথেষ্ট হলো না, বাংলাদেশ থামল ২৩৪ রানে

আপলোড সময় : ০৫-১০-২০২৬ , আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১১:২৫:০৫ অপরাহ্ন

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহের আশা জাগালেও শেষ পর্যন্ত ২৩৪ রানেই থেমেছে বাংলাদেশ।

৭৮.১ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারায় তারা। জবাবে দিন শেষে প্রতিপক্ষের সংগ্রহ ৮ ওভারে ১ উইকেটে ৩৪ রান। অর্থাৎ বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনো ২০০ রান পিছিয়ে আমিরাত।

বাংলাদেশের ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সৌম্য সরকার। ৯২ বলে ৫৭ রানের দারুণ ইনিংস খেলেন তিনি, যাতে ছিল ৬টি চার ও ১টি ছক্কা। গুরুত্বপূর্ণ অবদান রাখেন সাদমান ইসলামও—৯৫ বলে ৪৬ রান, সঙ্গে ৫টি চার ও ৪টি ছক্কা।

এ ছাড়া নাঈম হাসান ৭৫ বলে ৩৬, মুমিনুল হক ৬৩ বলে ৩৩ এবং তাইজুল ইসলাম ৩১ বলে ১৬ রান করেন। বাকিদের মধ্যে মুশফিকুর রহিম ১৪ বলে ৪, জাকের আলী ৩৩ বলে ৮, মেহেদী হাসান মিরাজ ১৫ বলে ৮, এবাদত ২৭ বলে ৯ এবং খালেদ ২৩ বলে ১০ রান করেন। মুশফিক হাসান ৫ বলে ১ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ৬ রান।

বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেওয়ার পথে প্রতিপক্ষের সবচেয়ে সফল বোলার মাহবুবুল। একাই ৭টি উইকেট নেন তিনি। তামিম ও নাঈম পান একটি করে উইকেট।

২৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সংযুক্ত আরব আমিরাত। দলীয় ২৪ রানে লুকমানকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন ইবাদত হোসেন। এরপর আর কোনো উইকেট পড়েনি। দিন শেষে ভরত ১৬ এবং আফতাব ৬ রানে অপরাজিত আছেন।

বল হাতে ইবাদত ৪ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন, খালেদ ৪ ওভারে দিয়েছেন ১৯ রান।

পরের দিনের শুরুতেই বাংলাদেশের লক্ষ্য থাকবে দ্রুত উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখা এবং প্রথম ইনিংসের লিডকে আরও কার্যকর অবস্থানে নিয়ে যাওয়া।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :