ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৪, মামলা ৫৯

আপলোড সময় : ০৫-১০-২০২৬ , আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১১:২৫:৪৭ অপরাহ্ন

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী ও অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় দায়ের করা হয় ৫৯টি মামলা।

ডিএমপি সূত্রে জানা যায়, অভিযানে রমনা বিভাগে ২৮ জন, লালবাগ বিভাগে ৩৫ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, মতিঝিল বিভাগে ৫৪ জন, তেজগাঁও বিভাগে ৬১ জন, মিরপুর বিভাগে ৮১ জন, গুলশান বিভাগে ২৫ জন, উত্তরা বিভাগে ৪৮ জন এবং গোয়েন্দা বিভাগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড রিভলভারের গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা, ২০ গ্রাম হেরোইন, ৩০ পুরিয়া হেরোইন, ৩২৪টি মোবাইল ফোন, নয়টি মোবাইল ট্যাব, ছয়টি ট্রাঙ্ক এবং নগদ ৯ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়। একই অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :