১৪ ডাচ কম্পানির প্রতিনিধিদল আসছে সামুদ্রিক খাতের সম্ভাবনা যাচাইয়ে

আপলোড সময় : ০৬-১০-২০২৬ , আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৭:০৬:২৩ অপরাহ্ন

দেশের সামুদ্রিক খাতে বিনিয়োগের সুযোগ দেখতে আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে ১৪টি ডাচ কম্পানির একটি বাণিজ্য প্রতিনিধিদল। বঙ্গোপসাগরকেন্দ্রিক সামুদ্রিক অর্থনীতি, বাণিজ্য, যোগাযোগ, মৎস্য ও জ্বালানি খাতের সম্ভাবনা যাচাই করবে দলটি। বাংলাদেশের সামুদ্রিক খাতে বিদেশি বিনিয়োগ টানার সম্ভাবনাময় উদ্যোগ হিসেবেই সফরটিকে দেখা হচ্ছে।

এ তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। গতকাল সোমবার ঢাকার সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর তৃতীয় দিনের এক অধিবেশনে তিনি বক্তব্য দেন।

রাষ্ট্রদূত বলেন, ‘আগামী সপ্তাহে ১৪টি ডাচ কম্পানির একটি বাণিজ্য প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। তারা বিশেষ করে সামুদ্রিক খাতে বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করবে।’

বঙ্গোপসাগরকে আঞ্চলিক বাণিজ্য, সামুদ্রিক যোগাযোগ, মৎস্য, জ্বালানি ও অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্র উল্লেখ করে জোরিস ভ্যান বোমেল বলেন, এ সম্ভাবনা কাজে লাগাতে দরকার টেকসই পরিকল্পনা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা। পানি ব্যবস্থাপনা, জলবায়ু অভিযোজন ও সামুদ্রিক উন্নয়ন পরস্পরের সঙ্গে জড়িত উল্লেখ করে তাঁর বক্তব্য, কার্যকর পানি ব্যবস্থাপনার জন্য প্রয়োজন সমন্বিত পরিকল্পনা, কারিগরি দক্ষতা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং সরকার ও জনগণের মধ্যে সহযোগিতা।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :