দুই দিন বন্ধের পর চালু কিউ-ক্যাশ, স্বাভাবিক ৩০ ব্যাংকের সব সেবা

আপলোড সময় : ০৭-১০-২০২৬ , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৫:১২:৪০ অপরাহ্ন

৩০টি ব্যাংকে দুই দিন বন্ধ থাকার পর কিউ-ক্যাশের এটিএম, কার্ড, পিওএসসহ সব সেবা ফের সচল হয়েছে। কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে এ তথ্য জানায়।

কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে এর আগে রবিবার (৪ অক্টোবর) রাত ৯টার পর প্রায় ৩০টি ব্যাংকের বিভিন্ন কার্ড ও লেনদেন সেবা বন্ধ হয়ে পড়ে। ফলে এটিএম, পিওএস ও কার্ড লেনদেনের সঙ্গে কিছু আন্তঃব্যাংক লেনদেনও বিঘ্নিত হয়।

বাংলাদেশ ব্যাংক সেবা দ্রুত চালু করার নির্দেশ দেয় এবং কিউ-ক্যাশের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করে। এরপর মঙ্গলবার রাতেই কিউ-ক্যাশের পক্ষ থেকে জানানো হয়, তাদের আওতাধীন সব সেবা স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

এক খুদে বার্তায় ব্যাংক এশিয়াও জানিয়েছে, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি চালু আছে এবং গ্রাহকরা স্বাভাবিকভাবেই লেনদেন করতে পারবেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :