‘পতিত দোসররা’ দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে: রিজভী

আপলোড সময় : ০৭-১০-২০২৬ , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৫:১২:৪৭ অপরাহ্ন

নির্বাচিত একটি সরকারকে বেকায়দায় ফেলা এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার লক্ষ্যে ‘পতিত দোসররা’ নানা রকম অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তাঁর ভাষ্য, এই ব্যক্তিরা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ ব্যাপারে সবার প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আজ বুধবার দুপুরে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে রিজভী এসব কথা বলেন।

রিজভীর মতে, তারেক রহমানের সরকার জনগণের সরকার। কোনো রকম নৈরাজ্য বা অপরাধকে প্রধানমন্ত্রী প্রশ্রয় দেবেন না।

পুলিশের ভ্যান থেকে সম্প্রতি একজন শীর্ষ সন্ত্রাসীর পালিয়ে যাওয়ার ঘটনা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, একজন শীর্ষ সন্ত্রাসী পুলিশের ভ্যান থেকে কীভাবে পালাতে পারে? তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানান রিজভী। তিনি বলেন, আগেভাগে সচেতন হলে ডেঙ্গু অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

তিনি আরও বলেন, ডেঙ্গু যাতে বাসা বাঁধতে না পারে, সে জন্য বাসার আশপাশের পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করতে জনগণকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডেঙ্গু পরীক্ষার জন্য আগে টাকা নেওয়া হলেও এখন তা বিনা মূল্যে করে দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :