আসাদুজ্জামান রুবেল, গাইবান্ধা: গাইবান্ধায় জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনের লক্ষ্যে নাগরিক প্লাটফর্ম ও সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে ও ডেমোক্রেসিওয়াচের বাস্তবায়নে আঞ্জুমান মফিদুল ইসলামের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় যা শেষ হয় দুপুরে ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হুমায়ুন কবির, ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা শফিকুল ইসলাম, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুন, সাধারন সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, জেলা নাগরিক প্লাটফর্মের আহব্বায়ক মো. খলিলুর রহমান সহ অন্যরা।
সুশাসন ও মানবাধিকার সংগঠন ডেমোক্রেসিওয়াচ এবং মাল্টি দাতা সংস্থার অর্থায়নে বাস্তবায়িত ফেসিং প্রকল্পের নানা কার্যক্রম ও এর ফলাফল এই সভায় তুলে ধরা হবে।আয়োজকরা, এই সভায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্টজনদের অংশগ্রহণ এবং সুচিন্তিত মতামত বাংলাদেশে গণতান্ত্রিক বিকাশ, নারীর ক্ষমতায়ন এবং সম্প্রীতির সমাজ গঠনে জোরালো ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন।