রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, আটক ৪

আপলোড সময় : ১১-১০-২০২৬ , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০১:৪৮:২৫ অপরাহ্ন

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১০ অক্টোবর) শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় একজন নারী ও তিনজন পুরুষকে আটক করা হয়েছে। বর্তমানে তাঁরা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন।

সম্প্রতি শিল্পকলা একাডেমির সীমানাপ্রাচীরে দেশের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গ্রাফিতি আঁকা হয়। তাঁদের মধ্যে রয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, বাউল সাধক ফকির লালন শাহ, চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, চিত্রশিল্পী এস এম সুলতান, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কথাসাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হান, বাউল সম্রাট শাহ আবদুল করিম, অভিনেতা হুমায়ুন ফরীদি এবং সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরী।

একই উদ্যোগের অংশ হিসেবে শিল্পকলা একাডেমির সামনের ফুটপাতে পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ বসানো হয়। ফুটপাত পরিচ্ছন্ন রাখতে স্থাপন করা হয় ডাস্টবিনও। কাজ শেষে গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম এর উদ্বোধন করেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :