নেহা বোরাসহ একাধিক বিক্ষোভকারীকে আটক করল দিল্লি পুলিশ

আপলোড সময় : ১১-১০-২০২৬ , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০১:৪৮:৪০ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে একাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন নকশালপন্থি দল সিপিআইএমএল (লিবারেশন)-এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। শনিবার (১০ অক্টোবর) যন্তর মন্তরে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে আসা বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ এ পদক্ষেপ নেয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

প্রতিবেদন অনুযায়ী, নেহা বোরা ও সমাজকর্মী যোগেন্দ্র যাদবের নেতৃত্বে বিক্ষোভকারীরা দিল্লি হাটের উদ্দেশে পদযাত্রা শুরু করার পর তাঁদের আটক করা হয়। পুলিশি ধরপাকড়ের মুখে নেহা বোরা আগেই বিক্ষোভ কর্মসূচি দিল্লি হাটে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘দিল্লি হাটই এখন আমাদের যন্তর মন্তর হয়ে উঠবে।’

১০ অক্টোবর যন্তর মন্তরে সিজেপির ডাকা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তরুণেরা দিল্লিতে জড়ো হন। নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কর্মসূচি শুরুর আগেই দিল্লি পুলিশ ধ্রুব রাঠি, তুষার গান্ধী, অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটক করে। বিক্ষোভকারীদের আটকের ঘটনায় পুলিশের পদক্ষেপের নিন্দা জানিয়েছে সিজেপি।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :