রাঙামাটিতে নতুন পুলিশ বক্স উদ্বোধন, নিরাপত্তা জোরদারে আশাবাদ

আপলোড সময় : ১৩-১০-২০২৬ , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৯:৪১:০১ অপরাহ্ন

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙামাটি : পর্যটন শহর রাঙামাটিতে আইন-শৃঙ্খলা রক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে। সোমবার  ( ১৩ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় শহরের  লেক ভিউ পার্ক  সংলগ্ন এলাকায় এই পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রাঙামাটি জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল রকিক, এ সময় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, “রাঙামাটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন শহর। এখানে স্থানীয়দের পাশাপাশি প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন। তাদের জানমালের নিরাপত্তা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে এই এলাকায় পুলিশি টহল ও দ্রুত সেবা প্রদান আরও সহজ হবে।”

তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু। নাগরিকদের যে কোনো প্রয়োজনে পুলিশকে পাশে পাওয়া যাবে।

এ বিষয়ে, প্রকৌশলী সবুজ চাকমা  বলেন, সড়ক ও জনপদ বিভাগের সহযোগিতায় নির্মিত এই পুলিশ বক্সটি উদ্বোধনের ফলে লেক ভিউ পার্ক  এলাকায় অপরাধ দমন ও ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :