কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের নতুন কমিটি গঠন

আপলোড সময় : ১৪-১০-২০২৬ , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১২:০০:০২ অপরাহ্ন

কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ এইচ এম জয়নাল আবেদীনের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নবগঠিত কমিটিতে প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে রয়েছেন এস.এম. হুমায়ুন কবির (দৈনিক মর্নিং গ্লোরি ও গণমুক্তি)। সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আমিন উল্লাহ (দৈনিক বাংলাদেশের আলো), সাধারণ সম্পাদক এস.এম. লুৎফুর কবির (দৈনিক আজকের আওয়াজ) এবং সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবু তালেব সিকদার (দৈনিক জনতা)।

সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী হায়দার মিয়া (রাজধানী টিভি), আবদু শুক্কুর (দৈনিক দৈনন্দিন), কামরুল হাসান (গোমতীর বার্তা), মোহাম্মদ সিরাজুল ইসলাম আজাদ (দৈনিক দৈনন্দিন), জাবেদুল আনোয়ার (দৈনিক ঢাকা) ও এরশাদ উল্লাহ (এসটিএন)।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ জিয়াউল হক (দৈনিক ইনকিলাব), সাঈদ তাসলিম বিন ইকবাল তাইম (সময় বাংলা টিভি) ও মোহাম্মদ তৌহিদুল ইসলাম (রাজধানী টিভি)। সাংগঠনিক সম্পাদক হামিদুল হক মার্শাল (দৈনিক সংগ্রাম) এবং সহসাংগঠনিক সম্পাদক নুরুল হাকিম (কক্সবাজার কণ্ঠ)।

কমিটির অন্যান্য পদে অর্থ সম্পাদক এ এইচ এম জয়নাল আবেদীন (দৈনিক দৈনন্দিন), দপ্তর সম্পাদক মিজানুর রহমান (দৈনিক আজকের আওয়াজ), সহদপ্তর সম্পাদক আবু আবদুল্লাহ মোহাম্মদ কাউছার (জিপিএন), প্রচার সম্পাদক মোস্তফা রানা (দৈনিক গণসংযোগ), আইনবিষয়ক সম্পাদক ওমর ফারুক (দৈনিক ঘোষণা), প্রশিক্ষণ ও গবেষণাবিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম (দৈনিক আজকের কক্সবাজার), তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক হামিদুল হক চৌধুরী (এনজিসি মিডিয়া), শিক্ষা ও পাঠাগার সম্পাদক ওসমান সরওয়ার (প্রতিদিনের বাংলাদেশ), আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী (দৈনিক প্রলয়), নারীবিষয়ক সম্পাদক সানজিদা আক্তার রুনা (দৈনিক নতুন বাংলাদেশ), সহনারীবিষয়ক সম্পাদক রোমানা আক্তার রুমি (দৈনিক সময় বায়ান্ন), মানবাধিকারবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ (দৈনিক ঘোষণা) এবং প্রকাশনা ও সাহিত্যবিষয়ক সম্পাদক মোবারক হোসেন (আপন কণ্ঠ) দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন আবদুর রশিদ (একাত্তর টিভি), নুরুল আমিন (দৈনিক আজকের আওয়াজ) ও ফরিদুল আলম বাবুল (দৈনিক ঘোষণা)।

সভায় সিদ্ধান্ত হয়, নবগঠিত আংশিক কার্যনির্বাহী কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

সাংবাদিকদের পেশাগত অধিকার ও স্বার্থ রক্ষা, নির্যাতন ও হয়রানির শিকার সাংবাদিকদের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানো কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের অন্যতম লক্ষ্য। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :