সাজেকের পর্যটন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিত খাগড়াছড়িতে মানববন্ধন

আপলোড সময় : ১৫-১০-২০২৬ , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৫:০৩:০৩ অপরাহ্ন

সাজেকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনের জারি করা পর্যটন ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিগণ।

১৪ অক্টোবর বুধবার শহরের শাপলা চত্বরে আয়োজিত এ কর্মসূচি থেকে সাজেকের পর্যটনশিল্প রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া, নিরাপত্তাব্যবস্থা জোরদার করা এবং স্বাভাবিক পর্যটন কার্যক্রম চালুর দাবি জানান বক্তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সাজেক শুধু একটি পর্যটনকেন্দ্র নয়; এটি স্থানীয় মানুষের কর্মসংস্থান, ক্ষুদ্র ব্যবসা, পরিবহন, হোটেল-মোটেল ও রিসোর্ট ব্যবসার অন্যতম প্রধান অবলম্বন। পর্যটন কার্যক্রম দীর্ঘ সময় বন্ধ থাকলে স্থানীয় অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে।

তারা বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে সাজেকে আবারও পর্যটন কার্যক্রম চালুর উপযোগী পরিবেশ তৈরি করা জরুরি।

পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সাজেকের মতো দুর্গম ও গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উপস্থিতি প্রয়োজন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :