দোহারে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

আপলোড সময় : ১৫-১০-২০২৬ , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৫:০৩:১৮ অপরাহ্ন

আসন্ন শারদীয় দূর্গাপুজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে দোহারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার বেলা ১১টায় থানা অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ৪৪ টি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দোহার থানার আয়োজনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার শামীমা পারভীন। পুলিশ সুপার মহোদয় পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, দায়িত্বশীলতার সঙ্গে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার নির্দেশনা প্রদান করেন। তিনি গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি কোনো ধরনের সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান। আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু সুন্দর নিরাপদ উৎসবমুখর আনন্দঘন শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে কোন প্রকার সমস্যা হবে না বলে সকল পূজা মন্ডপের কর্মকর্তাদের আশ্বস্ত করেন। সভায় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দোহার উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও পৌর বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, দোহার কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, কমিউনিটি পুলিশের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সোহান,উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইউনুস(চেয়ারম্যান),ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম বেপারি।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌?যাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌?যাপন কমিটি এবং সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। দোহার- নবাবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শামীম হোসেনের সার্বিক সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। এ ছাড়া সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :