মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী : রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সৌন্দর্য বর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে এই বৃক্ষরোপণ করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। এ সময় তিনি একটি কাঠ গোলাপ গাছের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও অংশ নেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃমাহফুজুর রহমান রিটন। এ সময় অ্যাডভোকেট শফিকুল হক মিলন একটি রাধাচূড়া এবং প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন একটি কাঠ বাদাম গাছের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃরুহুল আমিন, পানি উন্নয়ন বোর্ড, রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ডঃমোঃআবুল হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, ভেটেরিনারি সার্জন ডা. ফরহাদ উদ্দিন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।