​নাটোরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

আপলোড সময় : ১৭-১০-২০২৬ , আপডেট সময় : ১৭-১০-২০২৬

আফরোজা ইয়াসমিন, নাটোর : নাটোরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত। শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনাতনে বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর আয়োজনে,  সোনালী ব্যাংক পি এল সি ,নাটোর কর্পোরেট শাখা নাটোর এর  সহযোগিতায়, সোনালী ব্যাংক  পি এল সি. নাটোর কর্পোরেট শাখা নাটোর, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও শাখা প্রধান উজ্জ্বল কুমার এর সভাপতিত্বে জাল নোট প্রচলন প্রতিরোধের জনসচেতনতা  বৃদ্ধিমূলক কর্মশালা করা হয়েছে। 

কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নাটোর   উপজেলা নির্বাহী অফিসার  মোঃ আজাহার আলী ।  কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন আজ বাংলাদেশ ব্যাংক জাল নোট বিষয়ে যে কর্মশালার আয়োজন করেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ । এখান  থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম ।  উপস্থিত সুধী মন্ডলীর উদ্দেশ্যে তিনি বলেন আপনারা  যদি কোথাও জাল নোট তৈরি বা ব্যবহার হচ্ছে, এমন খবর জানতে পান, তাহলে আমাকে খবর দিবেন, আমি মোবাইল পরিচালনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করব । সোনালী ব্যাংক পি এল সি, নাটোর কর্পোরেট শাখা, প্রিন্সিপাল অফিসার আহসান হাবিব এর পরিচালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন রিসোর্স পার্সন : বাংলাদেশ ব্যাংক রাজশাহী অতিরিক্ত পরিচালক মোঃ আবুল কাশেম, বাংলাদেশ ব্যাংক রাজশাহী উপ-পরিচালক মো‌ঃ মনিরুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন নাটোর সদর থানা নাটোর অফিসার ইন চার্জ মোঃ মনসুর রহমান। সোনালী ব্যাংক পি এল সি নাটোর কর্পোরেট শাখা নাটোর প্রিন্সিপাল অফিসার মোঃ শরিফুল ইসলাম এর  সার্বিক পরিচালনায় কর্মশালা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সদস্য সাবেক ওসি বীর মুক্তিযোদ্ধা মোঃ আহসান হাবিব, সিনিয়র সাংবাদিক মোঃ রেজাউল করিম খানসহ  অনেকে । আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা , সাংবাদিক, ব্যবসায়ী ও ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :