রাজশাহী সরকারি পলিটেকনিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত

আপলোড সময় : ১৭-১০-২০২৬ , আপডেট সময় : ১৭-১০-২০২৬

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী ব্যুরো : রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১ম পর্বের (উভয় শিফট) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে ইনস্টিটিউটের খেলার মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন অর রশিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ.জে.এম.মাসুদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের উপাধ্যক্ষ রশীদুল আমিন।

অনুষ্ঠানের শুরুতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় ইনস্টিটিউটের শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী, বর্তমান ও নবীন শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :