রাজশাহীতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক

আপলোড সময় : ১৭-১০-২০২৬ , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৬:১৩:৪৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন রাজশাহী সফর উপলক্ষে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ (মাদ্রাসা মাঠ) পরিদর্শন করেছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। শুক্রবার বেলা সাড়ে ১১টায় তিনি মাঠের পরিষ্কার-পরিচ্ছন্নতা, দেয়াল রংকরণ, রাস্তা সংস্কার ও মঞ্চ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

পরে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী রাজশাহীতে আসছেন, এটি রাজশাহীবাসীর জন্য অত্যন্ত আবেগের বিষয়। তাঁকে একনজর দেখতে নগরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সফর সফল করতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপি, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হচ্ছে। নগরীর সৌন্দর্যবর্ধন ও রাস্তা সংস্কারের কাজ জোরদার করা হয়েছে।

তিনি জানান, ২০ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা মন্দির পূজামন্ডপ পরিদর্শন করবেন। এরপর বিকেল ৩টায় মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দিয়ে ইক্ষু চাষীদের মাঝে প্রণোদনা বিতরণ করবেন। এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুনসহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :