ইনানীর রিসোর্টে আগুনে নিহত ১০ পর্যটকের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ১৮-১০-২০২৬ , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১১:৫২:২৭ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে মরদেহগুলো পুড়ে ঝলসে গেছে। শনিবার বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা রিসোর্টের ভেতর থেকে মরদেহগুলো বের করে আনেন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানীর পাটুয়ারটেক সংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পরে রিসোর্টের ভেতর থেকে ১০ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে তিনজনের মরদেহ ওয়াশরুম থেকে বের করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিস কর্মকর্তা মোরশেদ আলম জানান, অগ্নিকাণ্ডে নিহত ১০ পর্যটকের দগ্ধ মরদেহ বিকেল ৩টার দিকে রিসোর্ট থেকে বের করা হয়েছে। মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ সময় তিনি আরও জানান, রিসোর্টের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

উখিয়া থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন জানান, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। পরে পরিচয় যাচাই-বাছাই শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :