যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি

আপলোড সময় : ২১-১০-২০২৬ , আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৩:৫৮:৪০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের মতো ইউরোপীয় দেশগুলোও নিজেদের ভুল কৌশলের মাশুল দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আন্তর্জাতিক নানা সংকট ও যুদ্ধ ছড়িয়ে পড়ার পেছনে পশ্চিমা দেশগুলোর ভুল নীতিই দায়ী উল্লেখ করে তিনি জানান, কূটনীতিই এই অঞ্চলের সমস্যা সমাধানের একমাত্র পথ।

সোমবার (১৯ অক্টোবর) তেহরানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন আব্বাস আরাগচি।

সংবাদ সম্মেলনে ইউরোপকে বাস্তবতার মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইরানের ওপর সাম্প্রতিক বিভিন্ন হামলায় ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সহযোগীর ভূমিকা পালন করেছে। তাদের এই ভুল পদক্ষেপ ও নীতিই বিশ্বজুড়ে বিভিন্ন যুদ্ধ ও সংঘাত তৈরি করছে। সামরিক শক্তিতে সংকটের সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি সংকট নিরসনে আলোচনা ও রাজনৈতিক আলোচনার ওপর জোর দেন।

অন্যদিকে একই সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে সম্পূর্ণ অহেতুক ও অযৌক্তিক বলে আখ্যা দেন। তিনি জানান, বিদ্যমান সংকট মেটাতে এবং পারস্য উপসাগরে মুক্ত ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে রাশিয়া প্রস্তুত রয়েছে।

ইউক্রেন প্রসঙ্গে বলতে গিয়ে লাভরভ অভিযোগ করেন, ইউক্রেন সরকার এবং কয়েকটি ইউরোপীয় দেশ মারাত্মক দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে। এ সময় বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে রাশিয়ার অবস্থানকে সমর্থন জানানোয় ইরানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :